৩৫ বছর পর নিলামে উঠছে সাদ্দামের আমলের দুটি বিমান
তিউনিসিয়ার মরুভূমিতে ৩৫ বছর ধরে পড়ে থাকার পর ইরাক তাদের দুটি বোয়িং ৭৪৭ বিমান বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে একটি বিমান দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সরকার ব্যবহার করত। ইরাকের পরিবহন মন্ত্রণালয় ইরাকি এয়ারওয়েজের এই দুটি বিমান বিক্রির ঘোষণা দিয়েছে, যা বর্তমানে দক্ষিণ তিউনিসিয়ার তোজার-নেফতা আন্তর্জাতিক বিমানবন্দরে রাখা আছে। ....
